মির্জাপুরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মির্জাপুর বালিয়া সড়কের উয়ার্শী এলাকায় সড়ক দুর্ঘটনায় মফিজুর রহমান খান এবং গোড়াই শিল্পাঞ্চল এলাকায় বজ্রপাতে আবির হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
জানা যায়, রোববার বিকেলে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার শিরিন স্পিনিং মিলের ছাদে দিনমজুর এই শ্রমিক আবির নির্মাণ কাজ শেষে নামছিলেন। এ সময় বজ্রপাতের আঘাতে সে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে রোববার সন্ধ্যায় উয়ার্শী গ্রামে এক ব্যক্তির জানাজা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মফিজুর রহমান খান (৭৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
মির্জাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক দুইজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এস এম এরশাদ/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬