চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় নিহত ২
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার বালুগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- রাজশাহীর তানোর উপজেলার দেলোয়ার হোসেনের স্ত্রী অরিন আক্তার মালা (২২) ও সাড়ে তিন বছর বয়সী ভাগ্নি ফারিয়া।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, তানোর থেকে দেলায়ার হোসেন তার স্ত্রী মালা ও ভাগ্নি ফারিয়াকে নিয়ে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে বালুগ্রাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আম বোঝায় একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে মালা ও ফারিয়া পড়ে যায়। এ সময় তাদের মাথার ওপর দিয়ে পিকআপ ভ্যানটি চলে গেলে তারা ঘটনাস্থলেই নিহত হয়।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ২ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৩ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ৪ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৫ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম