বাগেরহাটে যৌতুকের বলি হলেন গৃহবধূ
হাতের মেহেদী শুকাতে না শুকাতেই যৌতুকের বলি হলেন বাগেরহাট সদর উপজেলার রহিমাবাদ গ্রামের আ. বারিক মোল্লার মেয়ে সকিনা বেগম (২২) নামের এক গৃহবধূ। বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে গৃহবধূ সকিনা বেগমের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সকিনার বাবা আ. বারিক মোল্লা জাগো নিউজকে জানান, রামপাল উপজেলার চাকশ্রী গ্রামের মোহাম্মদ খার ছেলে কুতুব খার সঙ্গে চলতি বছরের ৯ এপ্রিল সকিনার বিযে হয়। বিয়ের ১৫ দিন পর থেকেই যৌতুকলোভী স্বামী কুতুব খা সকিনাকে বাবার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে প্রায়ই মারধর করতে থাকেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুতুব খার বাড়ি থেকে সকিনার বাবাকে ফোনে জানানো হয় সকিনা অসুস্থ তাড়াতাড়ি আসতে হবে। এ খবর পেয়ে সকিনার বাবা আ. বারিক মোল্লা ওই বাড়িতে গিয়ে দেখেন মেয়ে মেঝেতে পড়ে আছেন। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী কুতুব খা ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
এ বিষয়ে রামপাল থানা পুলিশের ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাক্তারি রিপোর্ট আসলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
শওকত আলী বাবু/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে: কৃষিমন্ত্রী
- ২ দামের পার্থক্য যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক
- ৩ খাল খনন উদ্বোধনের পর কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী
- ৪ নগরবাসী সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবে না
- ৫ বিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রী