ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার সরাইল উপজেলার নিজ সরাইল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জাগো নিউজকে জানান, অভিযান চলাকালে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বেকারি পরিচালনার দায়ে ‘জয় কনফেকশনারি’ নামের একটি বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে গ্যাসের রাইজারটি জব্দ করা হয়।
তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালতের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের এই অভিযান অব্যাহত থাকবে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার