পিরোজপুরে ৫ দিন ধরে যুবক নিখোঁজ
পিরোজপুরে আদালত থেকে হাজিরা দিয়ে বের হয়ে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন সুমন মল্লিক (৩০) নামের এক যুবক। সুমন মল্লিক পিরোজপুরের কাউখালী উপজেলার বেতকা গ্রামের মৃত আবুল হাসেম মল্লিকের ছেলে। এ ব্যাপারে পিরোজপুর সদর থানায় সুমনের বোন লুনা বেগম সোমবার একটি সাধারণ ডায়েরি করেছেন।
সুমনের পরিবার ও থানার ডায়েরি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের একটি মারপিটের ঘটনায় একই এলাকার মোসা. নাসিমা বেগম বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সুমনকে এক নম্বর আসামি করা হয়। এ মামলায় সুমন গত জুন মাসে গ্রেফতার হয়। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সুমন গত ১৩ জুলাই জামিনে বের হয়।
এদিকে গত ২৯ জুলাই ওই মামলার ধার্য তারিখ থাকলে সুমন আদালতে হাজিরা দিতে যায়। হাজিরা দিয়ে আদালত চত্বর থেকে বের হওয়ার পর সুমন আর বাড়িতে ফেরেনি।তার পরিবারের ধারণা কেউ উদ্দেশ্য হাসিলের জন্য শত্রুতামূলক সুমনকে অপহরণ করেছে।
পিরোজপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুস সোবাহান বলেন, ঘটনার বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করব।
হাসান মামুন/এসএস/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব