রামগতির মেঘনায় অবৈধ জাল জব্দ
লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট ও চরঘেরা জাল জব্দ করেছে কোস্টগার্ড। মেঘনা নদীর সুইচ খাল, টাংকির খাল, চেয়ারম্যান ঘাট এলাকায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে রামগতির কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. আবদুল মান্নান জাগো নিউজকে জানান, মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয়। পরে জনসম্মুখে তা ভস্মীভূত করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি ।
কাজল কায়েস/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ২ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৩ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৪ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
- ৫ প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো বিল আকারে পেশ করবো