জামালপুরে সপ্তাহব্যাপি বৃক্ষমেলা শুরু
জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে জামালপুরে সপ্তাহব্যাপি বৃক্ষমেলা শুরু হয়েছে। জামালপুর বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে বুধবার শহরের তমালতলা এলাকা থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী মেলার মাঠে গিয়ে শেষ হয়।
পরে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন, মির্জা সাখাওয়াতুল আলম মনি, সৈয়দ মোখলেছুর রহমান জিন্না, মো. দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষধি গাছ বিতরণ করা হয়। সপ্তাহব্যাপি বৃক্ষমেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে।
শুভ্র মেহেদী/এসএস/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা