ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ৫০ হাজার মার্কিন ডলারসহ গ্রেফতার ১

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৪ জুলাই ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৫০ হাজার মার্কিন ডলারসহ আক্তারুল ইসলাম (৩০) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবির সদস্যরা।

এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার দুপুর ১২টার দিকে পুটখালী সীমান্তের খলসি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আক্তারুল ইসলাম পুটখালী পশ্চিমপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল খলসি বাজারে অভিযান চালায়। মোটরসাইকেলে যাওয়ার সময় আক্তারুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ হাজার মার্কিন ডলারসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

jagonews24

খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সোহেল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ডলার ও মোটরসাইকেলের মূল্য ৪২ লাখ ৯০ হাজার টাকা। মোটরসাইকেল ও জব্দকৃত ডলারসহ আক্তারুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা করা হয়েছে।

মো. জামাল হোসেন/এএম/আরআইপি

আরও পড়ুন