টাঙ্গাইলে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের নাগরপুরে মোহায়মিনুল ইসলাম হামিদ (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ইরতা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোহায়মিনুল ইসলাম হামিদ (১৬) টাঙ্গাইল শহরের আদালত পাড়ার সফিকুল ইসলামের ছেলে। সে টাঙ্গাইল সৃষ্টি একাডেমি স্কুলের নবম শ্রেণির ছাত্র।
এ বিষয়ে নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, সকালে এলাকাবাসী উপজেলার ইরতা এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে- ছেলেটিকে গলা কেটে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু