জিহ্বা-আঙুল কেটে সাবেক পুলিশ সদস্যকে ফেলে গেল দুর্বৃত্তরা
জিহ্বা ও হাতের আঙুল কাটা অবস্থায় সাবেক এক পুলিশ সদস্যকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাদানী নগর মাদরাসার সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।
সাবেক ওই পুলিশ সদস্যের নাম আব্দুল হালিম (৬০)। বর্তমানে তিনি কুমিল্লার দেবীদ্বার থানার এলাহাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি মাইক্রোবাসে করে এনে ওই স্থানে আব্দুল হালিমকে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে এসআই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। আব্দুল হালিমের সঙ্গে কথা বলে জানতে পারেন তিনি একসময় কারারক্ষী ছিলেন।
এসআই আবু বকর সিদ্দিক বলেন, আব্দুল হালিম কুমিল্লার দেবীদ্বার থানার এলাহাবাদ ইউনিয়নের ওয়ার্ড মেম্বার। তবে এখনও তার গ্রামের বাড়ি ও পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
হোসেন চিশতী সিপলু/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে