নারায়ণগঞ্জে ৪ জনের ফাঁসির আদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইলেকট্রনিক মিস্ত্রি আব্দুল হালিম (৩৪) হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৪ জনকে ৭ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই মামলায় তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলামের আদালত এ রায় দেন। আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইকবাল, সোহাগ, সাদেক ও বাবু কাজী। দণ্ডপ্রাপ্ত আসামিরা সকলেই পলাতক রয়েছেন।
আর খালাসপ্রাপ্তরা হলেন, আবুল হোসেন, মেহেদী ও মোক্তার হোসেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ আগস্ট ফতুল্লার কাশিপুর এলাকায় আবদুল হালিমের হাত-পা বিহীন বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। মূলত ৫ লাখ টাকার ব্যবসায়ীক লেনদেন ও পরে পাওনা টাকা চাইতে গিয়েই খুন হন হালিম।
শাহাদাৎ হোসেন/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে