লরির ধাক্কায় সড়ক থেকে ছিটকে পুকুরে পড়ল বাস
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তেলবাহী লরির ধাক্কায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে এক অজ্ঞাত (৫৫) ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলকুচি থেকে কড্ডার মোড়গামী তেলবাহী লরি বেলকুচি আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় পৌঁছলে একটি চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় এনায়েতপুরগামী যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে বাসটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিরাজগঞ্জ ও বেলকুচি ইউনিট এবং থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ২১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বেলকুচি ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমদ বলেন, আহতদের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যদের চিকিৎসা চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর
- ২ সাড়ে চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক
- ৩ যমুনা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা
- ৪ দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনলেই লটারি অফার, রয়েছে বাইক জেতার সুযোগ
- ৫ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি