জামালপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৩
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে ট্রাক খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে আওনা ইউনিয়নের স্থল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পোঘলদিঘা ইনিয়নের পুটিয়ারপাড় গ্রামের নাসির উদ্দিন, একই ইউনিয়নের সাঞ্চারপাড় গ্রামের রিয়াজ উদ্দিন এবং আব্দুল বারিক।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোহায়ের হোসেন খান জানান, ভোরে লোহাবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে জামালপুরের সরিষাবাড়ি আসার সময় স্থল নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
শুভ্র মেহেদী/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা