মির্জাপুরে ১৭ লাখ টাকার মোবাইল চুরি
টাঙ্গাইলের মির্জাপুরে সৈয়দ মনসুর টাওয়ারের চারটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানগুলো থেকে নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে এ চুরির ঘটনা ঘটেছে। পুলিশ মার্কেটের দুই নৈশ প্রহরী সালাম ও মবিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শুক্রবার সকালে দোকানে এসে তাদের তালার পরিবর্তে অন্য তালা লাগানো দেখতে পান। পরে ব্যবসায়ীরা তালা ভেঙে দোকানে ঢুকে দেখতে পান টাকাসহ সব মালামাল চুরি হয়ে গেছে।
এরমধ্যে ‘স্যামসাং গ্যালারি’র মালিক সেলিম মিয়ার দোকান থেকে প্রায় ৪ লাখ টাকার ৩৬টি মোবাইল, মেহেদী হাসানের ‘মোবাইল ফেয়ার’ থেকে ১ লাখ ৫০ হাজার টাকার ২০টি মোবাইল, রনি মিয়ার ‘রুপা মোবাইল সিটি’ থেকে প্রায় ৭ লাখ টাকার ৫০টি মোবাইল ও নগদ ২০ হাজার টাকা এবং সুমন মিয়ার ‘স্মার্ট জোন’ থেকে প্রায় ৪ লাখ টাকার ২৭টি মোবাইল চুরি হয়েছে বলে জানা গেছে।
মার্কেটের মালিক শাজাহান জানান, রাতে মার্কেটে পাহারাদার থাকা অবস্থায় এ চুরির ঘটনা ঘটেছে।
মির্জাপুর থানার পরির্দশক (তদন্ত) শ্যামল কুমার দত্ত বলেন, সালাম ও মবিন নামে দুই পাহারাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এরশাদে/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু