বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৭ জেলে নিখোঁজ
ফাইল ছবি
ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে ১৭ জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম চৌধূরী বলেন, সুন্দরবন সংলগ্ন বঙ্গাপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি তরিকুল-১ নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১৭ জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।
ডুবে যাওয়া ট্রলারটি বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মাছের খাল এলাকার মো. ছগিরের জানিয়ে গোলাম মোস্তফা চৌধূরী আরো বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে ইতোমধ্যেই ঘটনাস্থলে আরো একাধিক ট্রলার পাঠানো হয়েছে।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬