যশোরে রেললাইনে ছিন্নভিন্ন দুই মরদেহ
ছবি-ফাইল
যশোরে ট্রেনে কাটা অজ্ঞাত (আনুমানিক ৩৫) দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।
সোমবার সকালে যশোর সদর উপজেলার বারীনগর-মথুরাপুর মাঠপাড়া এলাকায় রেললাইনের পাশে ওই দুই যুবকের বিচ্ছিন্ন মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
যশোর জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মনির হোসেন জানান, সোমবার সকাল ৬টার দিকে হৈবতপুর ইউপি সদস্য শাহজাহানের মাধ্যমে জানতে পারেন রেললাইনের ধারে দু’জনের ছিন্ন-ভিন্ন মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে হত্যা করে মরদেহ দুটি রেললাইনে ফেলে যাওয়া হয়েছে।
মরদেহ দুটির একজনের পরনে জিন্সের প্যান্ট এবং অপরজনের পরনে সাদা চেক লুঙি রয়েছে। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে।
মিলন রহমান/এফএ/জেআইএম