বাসের ধাক্কায় গ্রামীণফোনের কর্মী নিহত
ছবি-প্রতীকী
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (২৮) নামে গ্রামীণফোনের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে পৌর এলাকার কোর্ট মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন শহরের মাছুমপুর মহল্লার সাইদুল ইসলামের ছেলে। তিনি গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন। আহত শফিকুল ইসলাম (৪২) একই মহল্লার মৃত ফজলার রহমানের ছেলে ও নিহত মামুনের শ্বশুর।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মোকাররম হোসেন জানান, মামুন ও তার শ্বশুর শফিকুল হেঁটে নিউ মার্কেট থেকে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় এসআই পরিবহনের একটি বাস সাইটবক্সের ডালা খোলা অবস্থায় কাউন্টার থেকে এম এ মতিন বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে পৌঁছলে সাইটবক্সের খোলা ডালার সঙ্গে ধাক্কা লেগে মামুন ও শফিকুল আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে মামুন মারা যান। আহত শফিকুলকে সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর
- ২ সাড়ে চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক
- ৩ যমুনা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা
- ৪ দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনলেই লটারি অফার, রয়েছে বাইক জেতার সুযোগ
- ৫ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি