সেফটিক ট্যাংকে নারীর অর্ধগলিত মরদেহ
পিরোজপুরে নিখোঁজের ৩ দিন পরে একটি মাদরাসার সেফটি ট্যাঙ্ক থেকে আয়শা আক্তার (২৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা গ্রামের স্থানীয় ভোরা দাখিল মাদরাসার সেফটি ট্যাঙ্ক থেকে সোমবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আয়শা পোরগোলা গ্রামের মৃত শাহজাহান শেখের মেয়ে।
পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, সোমবার রাতে স্থানীয়রা ভোরা দাখিল মাদরাসার সেফটি ট্যাঙ্ক থেকে পচা মানুষের গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আয়শার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলায় ওড়না পেছিয়ে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে মাদরাসার সেফটি ট্যাঙ্কে ফেলে রাখা হয়েছে। উদ্ধার হওয়া আয়শা শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
হাসান মামুন/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ