ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনে কাটা পড়ে আলেকাচাঁন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ও মুকুন্দপুর এলাকার মাঝামাঝি স্থান থেকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত আলেকাচাঁন উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের নাদির হোসেনের মেয়ে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেললাইনের পাশে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়ে। পরে রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার