ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নানিকে বাঁচাতে গিয়ে নাতনিরও মৃত্যু

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৫ জুলাই ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানার আমড়াখালি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নানি ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেখতে নিহতের বাড়িতে ভিড় করছে শত শত নারী-পুরুষ।

নিহতরা হলেন, আমড়াখালি গ্রামের সাদেক আলীর স্ত্রী আরাতন বেগম (৫০) ও একই গ্রামের কুরবান আলীর মেয়ে মাসুরা খাতুন (১৯)।

শার্শা থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে গোসল করে বাড়িতে আসার পর রান্না ঘরের উপরে থাকা বিদ্যুতের আর্থিং তারে কাপড় নাড়তে যায় নানি আরাতন।

এসময় রান্না ঘরের টিনের উপরে থাকা তারের সঙ্গে আর্থিংয়ের সংযোগ হয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরাতন বেগম ছটফট করতে থাকে। এ অবস্থা দেখে তাকে বাঁচাতে যায় নাতনি মাসুরা খাতুন। মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন ডাক্তার। শার্শা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত ডিজি এম মামুন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাল হোসেন/এমএএস/এমএস

আরও পড়ুন