মন্দিরের গেটে শপিং ব্যাগে কেঁদে উঠল নবজাতক
পিরোজপুর সদর উপজেলায় মন্দিরের গেটে শপিং ব্যাগে রাখা এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে মন্দিরের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
কৃষ্ণনগরের গৃহিণী সবিতা রায় জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মন্দিরের সামনে শিশুর কান্নায় তার ঘুম ভেঙে যায়। তিনি তার স্বামীকে সঙ্গে নিয়ে মন্দিরের গেটে গিয়ে শপিং ব্যাগের ভেতর নবজাতককে কাঁদতে দেখেন। সবিতা তার প্রতিবেশীদের বিষয়টি জানানোর পর তারা পুলিশে খবর দেয়। শনিবার ভোরে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ননী গোপাল রায় বলেন, নবজাতকের বয়স একদিন হবে। জন্মের পরপর তাকে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। তার নাভি থেকে রক্ত ঝরছিল। এখন সুস্থ আছে। চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, বিষয়টি প্রতিবেশীরা জানালে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুর অভিভাবককে খোঁজার চেষ্টা চলছে। তাদের না পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
হাসান মামুন/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ