উল্লাপাড়ায় স্কুলে আগুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কম্পিউটার, প্রিন্টার, আসবাবপত্র, অফিসিয়াল কাগজপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার সকাল ৭টায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের একাডেমী ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্কুলের একাডেমী ভবনের নিচতলায় অফিস রুম থেকে ধোয়া বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আগুন অন্যান্য রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিনার হোসেন জানান, কম্পিউটার ল্যাবে শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে তা দ্রুত অন্যান্য রুমে ছড়িয়ে পড়ে। ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের জন্য আপাতত বিকল্প ট্রেন
- ২ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- ৩ ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- ৪ ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ
- ৫ ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত