সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
প্রতীকী ছবি
সিরাজগঞ্জে তাজবির মোহাম্মদ পার্থ (৩৮) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাজবির মোহাম্মদ পার্থ শাহজাদপুর উপজেলার ছয়আনি পাড়ার খান মোহাম্মদ আলী অলকের ছেলে। মাদক সেবনের অভিযোগে আটকের পর জেলা কারাগারে ছিলেন তিনি।
জেলা কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় তিন মাস আগে মাদক সেবনের অভিযোগে পার্থকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছিল তার পরিবার। গত কয়েকদিন ধরেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। কারা হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সোমবার সকালে অসুস্থ্য হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের জন্য আপাতত বিকল্প ট্রেন
- ২ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- ৩ ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- ৪ ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ
- ৫ ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত