সিলেটে ইভিএমের দুই কেন্দ্রে বিএনপির জয়
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন। সোমবার বিকেল ৫টায় এ ফলাফল ঘোষণা করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আকতারুজ্জামান।
ফলাফল অনুযায়ী, নগরীর আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পুরুষ ও নারী ভোটারের দুটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী এক হাজার ৩০৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬৬ ভোট। আর জামায়াত সমর্থিত দেয়াল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ২০০ ভোট।
ছামির মাহমুদ/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নওগাঁয় পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেসে উঠলো ৭ই মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা