নগরবাসীকে বিজয় উৎসর্গ করলেন লিটন
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজ বাস ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এ বিজয় নগরবাসীকে উৎসর্গ করেন তিনি।
বেসরকারি ফলাফলে জানা গেছে, রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মোট ১৩৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে এক লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়েছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।
তবে এ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা