বাড়িওয়ালার বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ছবি-প্রতীকী
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক লম্পট বাড়িওয়ালার বিরুদ্ধে।
এ ব্যাপারে বুধবার সন্ধ্যায় শিশুটির খালা বাদী হয়ে বাড়ির মালিক জব্বার মাস্টারের (৬০) বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, ফতুল্লার সেহাচর তক্কার মাঠ এলাকার জব্বার মাস্টারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে শিশুটির পরিবার দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। শিশুটির মা স্থানীয় একটি গার্মেন্টে কর্মরত। আর বাবা অসুস্থ। প্রতিদিনের মতো শিশুটির মা গত ৩১ জুলাই সকালে কাজে চলে যান। বাড়িতে শিশুটি বাবার সঙ্গেই ছিল। ওই দিন বেলা ১১টার দিকে বাড়ির মালিক জব্বার শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার বাড়ির দ্বিতীয় তলায় ডেকে নিয়ে যায়। এরপর শিশুটির যৌন হয়রানির চেষ্টা করে সে।
রাতে শিশুটির মা বাসায় এসে শিশুটিকে অসুস্থ দেখতে পায়। শিশুটি তার মাকে ঘটনা খুলে বললে তার খালা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান এবং হাসপাতালে চিকিৎসা করিয়ে বুধবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, বাদীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহাদাৎ হোসেন/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে