চুয়াডাঙ্গায় স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণ
ছবি-প্রতীকী
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় স্বামী পরিত্যক্তা নারীকে (৩৫) ধর্ষণ করেছে প্রতিবেশী খোকন। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বুধবার রাত ১০টার দিকে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। এর আগে ওই দিন সকালেই ধর্ষণের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লুতফুল কবির জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার একটি গ্রামে স্বামী পরিত্যক্তা নারী নিজ বসতঘরের বারান্দায় সেলাইয়ের কাজ করছিল। এসময় বাড়ির অন্য সদস্যরা বাইরে ছিল। এ সুযোগে প্রতিবেশী মৃত মনছুর আলীর ছেলে খোকন নারীকে একা পেয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ধর্ষক খোকন পালিয়ে যায়।
এ ঘটনার পর রাতেই ধর্ষিতা বাদী হয়ে খোকনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে।
ওসি আবু জিহাদ আরও জানান, অভিযুক্ত খোকনকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন কাজল/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ