নারায়ণগঞ্জে ইজিবাইক চাপায় স্কুলছাত্র নিহত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় লিমন (৭) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রূপালি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু লিমন উপজেলার সোনাকান্দা এলাকার দিনমজুর সোহেল মিয়ার ছেলে। সে ৫০নং সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে রূপালি আবাসিক এলাকায় বাবার সঙ্গে দোকানে আসছিল শিশু লিমন। পথে বেপোরোয়া ওই ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতর আহত হয়।
পরে শিশুটিকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইজিবাইক চাপায় লিমন নামে এক শিশু নিহত হয়েছে। ইজিবাইক চালককে গ্রেফতার করা হয়েছে।
শাহাদাত হোসেন/বিএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে