মঠবাড়িয়ায় ব্রিজ ভেঙে খালে, ১২ রুটে যোগাযোগ বিচ্ছিন্ন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ট্রাক ও ভেকুসহ খালে ভেঙে পড়ে গেছে তুষখালী বেইলি ব্রিজটি। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মৎস বন্দর পাথরঘাটাসহ ১২টি রুটের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে পিরোজপুর চরখালি পাথরঘাটা বন্দর সড়কের এ ব্রিজে ট্রাক ও একটি ভেকু (মাটি কাটার যন্ত্র) একসঙ্গে উঠলে বিকট শব্দে ব্রিজটি খালে ভেঙে পড়ে। তবে ট্রাক ও ভেকুর চালকসহ অন্যরা নিরাপদে উপরে উঠে আসতে পেরেছেন।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। যত দ্রুত সম্ভব এটি সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।
হাসান মামুন/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ