শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা
নিরাপদ সড়কের দাবিতে শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে মানববন্ধনে দাঁড়াতে গেলে পুলিশের বাধায় তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।
এ সময় পুলিশ মানববন্ধন বাদ দিয়ে ক্লাস করার পরামর্শ দেয় এবং শিক্ষার্থীদের পাহারায় রাখে। পরে বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর শহরের পালং স্কুল সড়কে বিভিন্ন ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। কিন্তু পালং মডেল থানা পুলিশ শিক্ষার্থীদের ভয় দেখিয়ে বিক্ষোভ পণ্ড করে দেয়।
শিক্ষার্থীরা বলে, নিরাপদ সড়কের দাবিতে আমরা বিক্ষোভে নেমেছি। কিন্তু পুলিশ এসে আমাদের বাধা দিচ্ছে। আর কখনো যেন গাড়িচাপায় আমাদের সহপাঠী বন্ধুরা মারা না যায় সেজন্যই সড়কে নেমেছি।
এ বিষয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীতো শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছেন। তাহলে আন্দোলনের প্রয়োজন কী? যারা বিষয়টি বুঝেছে তারা আন্দোলন করছে না।
ছগির হোসেন/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে