ট্রাফিক আইন অমান্য করায় এসআই প্রত্যাহার
ট্রাফিক আইন অমান্য করার অপরাধে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেনকে সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশে লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার দুপুরে সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার টুটুল চক্রবর্তী তথ্য জানান।
পুলিশ সুপার জানান, দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে শহরে র্যালি বের করার প্রস্তুতি চলছিল। এমন সময় এসআাই মোকারম হোসেন হেলমেট ছাড়া মোটরসাইকেলযোগে সেখান দিয়ে যাবার সময় তার গতিরোধ করে তাৎক্ষণিক তাকে থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের জন্য আপাতত বিকল্প ট্রেন
- ২ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
- ৩ ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- ৪ ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ
- ৫ ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত