চাঁদপুরে ডাকাতের হামলায় বৃদ্ধা নিহত, দলিলসহ মালামাল লুট
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামে ডাকাতদের হামলায় সালেহা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় ডাকাতরা সালেহা বেগমের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, দলিলপত্রসহ মালামাল লুট করে পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, শনিবার রাত ৩টার দিকে সালেহা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। পরে ঘরে ঢোকার সময় আগে থেকে ওৎ পেতে থাকা ৫-৬ জনের ডাকাত দল তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করে। পরে ঘরে ঢুকে সালেহার ছেলের বউ ও নাতিকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, বাড়ির দলিলপত্রসহ মালামাল লুট করে নিয়ে যায়।
সালেহার স্বামী নেই। ৪ ছেলে ও ২ মেয়ে মেয়ের মধ্যে ৩ ছেলে ঢাকায় ও এক ছেলে শরীয়তপুর থাকেন। তবে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে স্বামীর ভাইদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল সালেহার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।
চাঁদপুর মডেল থানার ওসি ওলিয়ার রহমান জাগো নিউজকে জানান, এ ব্যাপারে তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নেয়া হবে।
ইকরাম চৌধুরী/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রোজায় কেজিতে বিদেশি ফলের দাম বেড়েছে ২৫০ টাকা পর্যন্ত
- ২ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ৩ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৪ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৫ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে