ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি বাণিজ্য মেলার উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার রাত ৮ টায় শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠে জেলা প্রশাসনের সহযোগিতা ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
এবারের মেলায় শতাধিক দেশীয় ও কৃষিজাত পণ্যের স্টল স্থান পেয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমন কোনো খারাপ কাজ নেই যা জামায়াতে ইসলাম করে না: বিএনপি প্রার্থী
- ২ হাদি ভাইয়ের আদর্শ আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম
- ৩ সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
- ৪ ২০০১ সালের পর বিএনপি অশিক্ষিতদের হাতে চলে গেছে: কর্নেল অলি
- ৫ ঢাকায় আন্দোলনকারীদের উপর গুলির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ