বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে ডুবে গেল বন্ধু
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে ডুবে ইয়াসিন (৭) ও বিন ইয়ামিন (৭) নামের দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার হাড়িয়া গোবিন্দি এলাকায় এ ঘটনা ঘটে। দুই স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত ইয়াসিন উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামের কামাল হোসেনের ছেলে। সে স্থানীয় হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। মৃত বিন ইয়ামিন একই এলাকার সালা উদ্দিনের ছেলে। সে মুনলাইট কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তারা দুইজন বন্ধু।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদীর হাড়িয়া গোবিন্দি এলাকায় রোববার দুপুরে গোসল করতে নামে ইয়াসিন।
এ সময় স্রোতে তলিয়ে যেতে থাকলে বন্ধুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে বিন ইয়ামিন। প্রচণ্ড স্রোতে ইয়ামিনও পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
মো. শাহাদাত হোসেন/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে