ফতুল্লায় দুই হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিম বাদশাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার দুপুরে ফতুল্লার বক্তাবলীর রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী রহিম বাদশা বক্তাবলীর রামনগর এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাফিউল আলম বলেন, বক্তাবলীর চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিম বাদশা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রহিম বাদশাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসআই শাফিউল।
মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে