শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি বন্ধ
ছবি ফাইল
দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালাবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রোববার দিবাগত রাত ১২টা থেকে নাব্য সঙ্কটের কারণে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয় ফেরি সার্ভিস। একই সমস্যার করণে গত কয়েকদিন ফেরি সার্ভিস প্রায়ই বন্ধ রাখতে হয়েছিলো।
শিমুলিয়ার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, লৌহজং চ্যানেলের টার্নিং পয়েন্টে ফেরি চলাচলের জন্য নদীতে যে পরিমাণ নাব্য প্রয়োজন সেখানে মাত্র দুই থেকে আড়াই ফুট পানি রয়েছে। যা ফেরি চলাচলের জন্য অত্যান্ত নগন্য। তাই এখন চ্যানেলটি বন্ধ প্রায়।
তিনি আরো জানান, এমতাবস্থায় গতরাতে কুমিল্লা, কাকলী, কিশোরী নামের তিনটি ফেরি লৌহজং টার্নিং পয়েন্টে আটকে যায়। যা গন্তব্যে না যেতে পেরে পুনরায় শিমুলিয়া ফিরে আসতে বাধ্য হচ্ছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নওগাঁয় পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেসে উঠলো ৭ই মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা