পুকুরে মিললো হাত-পা বাঁধা মরদেহ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকার একটি পুকুর থেকে আব্দুল হাই নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হাই খুলনা সদর উপজেলার ফায়ার গেট রোডের ব্যাংক গলির মৃত শামসুর রহমানের ছেলে।
ফকিরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, সকালে ফকিরহাটের কাঠালতলা এলাকার লোকজন সেখানকার একটি পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্থানীয় এসএম ফরহাদ হোসেনের পুকুর থেকে হা-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা- কেউ তাকে হত্যার পর পুকুরে ফেলে রেখে গেছে। সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
শওকত বাবু/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন