বাগেরহাটে ইয়াবাসহ আটক ৩
বাগেরহাটের ১১শ ৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার দাড়িয়ালা বাজার এলাকা থেকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীদের আটক করেন।
আটকরা হলেন, নড়াইল জেলার লড়াগাতী থানার বাইসোনা গ্রামের ফজলার রহমান ওরফে ফুলু কাজীর ছেলে তরিকুল ইসলাম ওরফে তারেক (২৭), একই থানার বলাহাটি গ্রামের মৃত আফজাল শেখের ছেলে এনামুল কবির (৪০) ও কলাবাড়ীয়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে নওয়াব আলী মোল্লা (৪৭)।
ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোস্তাফিজুর রহমান রোববার দুপুরে জাগো নিউজকে জানান, মোল্লাহাট উপজেলার দাড়িয়ালা বাজার মোড় এলাকায় ইয়াবার একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে ১১শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার টাকা। আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে তিনি জানান। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
শওকত আলী বাবু/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে: কৃষিমন্ত্রী
- ২ দামের পার্থক্য যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক
- ৩ খাল খনন উদ্বোধনের পর কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী
- ৪ নগরবাসী সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবে না
- ৫ বিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রী