খেলতে নেমে ডুবে গেলো আরাফাত ও শ্রাবণ
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আরাফাত (৬) পেলাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে শ্রাবণ (৬)। উভয়ই স্থানীয় খোজেখানি দাখিল মাদরাসার ছাত্র। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
গোসিঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য সাজ্জাত হোসেন মনির নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, সকাল দশটার দিকে নিহত দুই শিশুসহ আরও চার-পাঁচজন শিশু বাড়ির পাশের খালে গোসল করতে নামে। পানির গভীরতা থাকায় এসময় আরাফাত ও শ্রাবণ পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, শিশুর স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
শিহাব খান/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী
- ২ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
- ৪ আর কোনো দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা
- ৫ কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল