লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় ৪ জন কারাগারে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মনু মিয়া হত্যা মামলার চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফসানা আবেদীন এ আদেশ দেন।
আসামিরা হলেন, আনোয়ার হোসেন বয়াতি, সফি উল্যাহ হাওলাদার, আক্তার হোসেন ও মো. ফয়সাল। এরা সবাই উত্তর চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। আদালতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন আবদুল মান্নান মুন্সি এবং আসামি পক্ষে মিজানুর রহমান মুন্সি।
প্রসঙ্গত, উপজেলার হায়দরগঞ্জ বাজারে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন মনু মিয়াকে পিটিয়ে হত্যা করে।
কাজল কায়েস/এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড
- ২ পার্বত্য শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন
- ৩ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ৪ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৫ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর