স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে রুবেল মির্জা (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকেলে পৌর এলাকার চন্দনগাঁতি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রুবেল ওই এলাকার মৃত রমজান মির্জার ছেলে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রমজান।
শুক্রবার (২৪ আগস্ট) ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় বেলকুচি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
ইউসুফ দেওয়ান/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা