রংপুরে জঙ্গি সন্দেহে যুবক আটক
রংপুর নগরীর ৬নং ওয়ার্ডের বুড়িরহাট কোবারু মহল্লায় জঙ্গি সন্দেহে মেজবাউল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার বিকেলে ওই এলাকার জোসেফ আকতার নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় মেজবাউলের কাজ থেকে ল্যাপটপ, ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল সিম ও মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফজলে এলাহী জানান, মেজবাউল কোবারু মহল্লায় জোসেফ আকতারের বাড়িতে ভাড়া থাকতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। মেজবাউলের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কী না তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
জিতু কবীর/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা