প্রেম মেনে না নেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রেমে বাধা দেয়ায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে স্নিগ্ধা (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার বিকেলে উপজেলার পাতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্নিগ্ধা গ্রামের শামীম হাওলাদারের মেয়ে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নয়াখালী মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী স্নিগ্ধা একই গ্রামের একটি ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করে আসছিল।
মেয়েটির বাবা-মা এ সম্পর্ক মেনে না নেয়ায় অভিমান করে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ভাণ্ডারিয়া থানা পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধার করেছে।
হাসান মামুন/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা