নিখোঁজের এক সপ্তাহ পর ব্রহ্মপুত্রে বৃদ্ধের বস্তাবন্দি মরদেহ
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর ভাসমান অবস্থায় হাবিবুল্লাহ ওরফে হাবু (৫৫) নামের এক বৃদ্ধের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাবিবুল্লাহ হাবু লাধুর চর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি গত এক সপ্তাহ নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পুলিশের ধারণা ওই বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার পর বস্তায় ভরে নদে ফেলে যায় দুর্বৃত্তরা।
নিহতের ভাই তাজুল ইসলাম জানান, তার ভাই হাবিবুল্লাহ হাবু ঈদের আগের দিন থেকে নিখোঁজ ছিল। তিনি প্রতিবন্ধী ছিলেন।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শাহাদাৎ হোসেন/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ২ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে
- ৩ ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করলে কঠোর আন্দোলন: মামুনুল হক
- ৪ শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালিত হবে: চরমোনাই পীর
- ৫ টাঙ্গাইলে জামায়াতের দুই এমপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড