সোনারগাঁয়ে ছাত্রদলের ১৩ নেতাকর্মী আটক
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৩ জন ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
তবে আটক স্বজনদের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাঁচপুর এলাকার চায়ের দোকানে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলেন সেখান থেকে পুলিশ তাদেরকে আটক করে।
আটকরা হলেন- সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোজাম্মেল হক, কাজী হিমেল, বিল্লাল হোসেন, রুহুল আমিন পাবেল, ফরহাদ হোসেন, আব্দুল হালিম, ওমর ফারুক, আবুল বাসার, সাইদুর রহমান, খোরশেদ আলম, ইউনুছ, সাইজউদিন, জাকারিয়া। তারা প্রত্যেকেই ছাত্রদলের রাজনীতিতে জড়িত।
আটকের সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, তারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে গোপন বৈঠক করছিলেন। এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রদলের ১৩ জনকে আটক করা হয়।
শাহাদাত হোসেন/আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা
- ২ ক্ষমতায় এসেই বিএনপি জাতির কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে
- ৩ নারায়ণগঞ্জে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা
- ৪ তনু হত্যা মামলার নতুন মোড়, সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- ৫ নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে কারারক্ষী আটক