দিনের বেলায় পথচারীদের ওপর শিয়ালের হানা, আহত ৬
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মমিননগর এলাকায় দিনের বেলায় শিয়ালের কামড়ে ছয় নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার বল্লা ইউনিয়নের মমিননগরের জামতলা নামক স্থানে দুইটি শিয়াল রাস্তায় চলাচলরত পথচারীদের ওপর আক্রমণ করে। এতে আহত হয়েছেন ওই এলাকার তমেজ উদ্দিন মুন্সী (৫৫), নাজমা (৪৫), রেখা আক্তার (৪৫), সালেহা (৫০), জয়মালা (৪৮) ও অষ্টম শ্রেণির ছাত্রী আঁখি (১৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বল্লা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার চুন্নু মিয়া জানান, পথচারীদের ওপর হামলাকারী শিয়াল দুটিকে স্থানীয়রা ঘেড়াও করে ঘটনার পরপরই হত্যা করেছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কেন্দ্রে মোনাজাতের মাধ্যমে ভোট প্রদান শুরু করলেন ভোটাররা
- ২ জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
- ৩ জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে আটক দুই নির্বাচন কর্মকর্তা
- ৪ সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে আগুন
- ৫ রাতে কেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশ, বিএনপি-জামায়াতের ১৬ কর্মী আটক