৩০ লাখ টাকার রুপার গহনা ফেলে পালালো চোরাকারবারি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রাস্তার থেকে ৩০ লাখ টাকার ১৮ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দর্শনা হঠাৎপাড়া থেকে গহনাগুলো উদ্ধার করা হয়।
দুপুরে চুয়াডাঙ্গা-৬বিজিবির পরিচালক ইমাম হাসান এক প্রেস বিজ্ঞতিতে জানান, ভোরে ভারত থেকে চোরাচালানের একটি বড় চালান আসছে গোপন সংবাদে জানাতে পেরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বিশেষ টহল দল নায়েক জহির রায়হানের নেতৃত্বে দামুড়হুদার দর্শনা হঠাৎপাড়া চার রাস্তার মোড়ে অবস্থান নেয়। সকাল সাড়ে ৬টার দিকে একজন মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলের লুকানো বক্স হতে ১৮ কেজি ৭০০ গ্রাম (১৬০৩ ভরি) ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গহনা ও মোটরসাইকেলের মূল্য ত্রিশ লাখ ৮৫ হাজার চারশ টাকা। আটক রুপা এবং মোটরসাইকেল কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান বিজিবির কর্মকর্তা।
সালাউদ্দিন কাজল/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ