নারায়ণগঞ্জে ছাত্রদলের ১৪ নেতাকর্মী রিমান্ডে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকার উচ্ছেদের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার জেলা ছাত্রদলের সেক্রেটারি খায়রুল ইসলাম সজীবসহ ছাত্রদলের ১৪ নেতাকর্মীকে বিস্ফোরক আইনের একটি মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত প্রত্যেক আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ছাত্রদলের সেক্রেটারি সজীবসহ ১৪ নেতাকর্মীকে একদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আমরা রিমান্ডের বিরোধিতা করেছিলাম।
মামলা সূত্রে জানা গেছে, ২৯ আগস্ট বুধবার বিকেল রাজধানীর বসুন্ধরায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সেক্রেটারি খায়রুল ইসলাম সজীবকে তার নিজ বাস ভবন ব্যাপারী হাউজ থেকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ। কেন্দ্রীয় বিএনপির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীব।
এর আগের দিন ২৮ আগস্ট মঙ্গলবার রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ছাত্রদলের কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদলের ১৩জন নেতাকর্মীকে গ্রেফতার করে। আর পরের দিন দুপুরে জেলা ছাত্রদলের সেক্রেটারি খায়রুল ইসলাম সজীবকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ১৩ জনের মধ্যে রয়েছেন সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোজাম্মেল হক, কাজী হিমেল, বিল্লাল হোসেন, রুহুল আমিন রুবেল, ফরহাদ হোসেন, আব্দুল হালিম, ওমর ফারুক, আবুল বাসার, সাইদুর রহমান, খোরশেদ আলম, ইউনুছ, সাইজউদিন ও জাকারিয়া।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা
- ২ ক্ষমতায় এসেই বিএনপি জাতির কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে
- ৩ নারায়ণগঞ্জে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা
- ৪ তনু হত্যা মামলার নতুন মোড়, সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- ৫ নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে কারারক্ষী আটক