বিয়ের প্রলোভন দেখিয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে ওই ছাত্রীর মা উল্লেখ করেছেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে তিনি বসবাস করেন। একই গ্রামের মহারাজের ছেলে ইব্রাহিম মিয়া তাহেরপুর ইসলামিয়া মাদরাসায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সোমবার ঘুরতে নিয়ে যায়। পার্শ্ববর্তী গজারিয়া উপজেলার বালুয়াকাদি এলাকার একটি পার্কে যায় তারা। একপর্যায়ে ইব্রাহিম মিয়া তার মেয়েকে একটি ঘরে নিয়ে কু-প্রস্তাব দেয়। এতে মেয়েটি রাজি না হওয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ইব্রাাহিম তাকে ধর্ষণ করে। ঘটনার পর বিকেলে বাড়িতে ফিরে মেয়েটি সব খুলে বলে।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ধর্ষণের অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ২ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে
- ৩ ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করলে কঠোর আন্দোলন: মামুনুল হক
- ৪ শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালিত হবে: চরমোনাই পীর
- ৫ টাঙ্গাইলে জামায়াতের দুই এমপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড