১৫ দিনের সন্তানকে গলাটিপে হত্যা করলেন মা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ১৫ দিনের এক নবজাতককে গলাটিপে হত্যা করেছেন গর্ভধারিণী মা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লার পাগলা আদর্শনগর এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। এতে শিশুটির মা শুকরিয়া আক্তার সুরিয়াকে আটক করেছে পুলিশ।
পরে শিশুর মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে।
তবে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে শুকরিয়া আক্তার সুরিয়া মানসিক ভারসাম্যহীন।
নিহত শিশু জিলানী কুমিল্লা চান্দিনার মনির হোসেনের ছেলে। তারা স্বপরিবারে পাগলা আদর্শনগর এলাকার কামরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকত।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, জিলানীর জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীন মা শুকরিয়া আক্তার সুরিয়া তাকে দেখতে পারতেন না। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ সে শিশুটির নাকে মুখে আঘাত করে রক্ত বের করে দেন। এক পর্যায়ে শিশুটিকে তার মা গলাটিপে হত্যা করেন।
তিনি আরও জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং শুকরিয়া আক্তার সুরিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
শাহাদাৎ হোসেন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা
- ২ ক্ষমতায় এসেই বিএনপি জাতির কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে
- ৩ নারায়ণগঞ্জে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা
- ৪ তনু হত্যা মামলার নতুন মোড়, সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- ৫ নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে কারারক্ষী আটক